Saturday, April 4, 2026

তালাক দিলে নিতে হবে ভরণপোষণের দায়িত্ব! মুসলিম মহিলাদের পক্ষেই রায় এলাহাবাদ হাইকোর্টের

Date:

Share post:

মুসলিম মহিলাদের (Muslim Women) ভরণপোষণ (Lifetime Maintainance) নিয়ে এবার বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। সম্প্রতি আদালত একটি রায়ে সাফ জানিয়েছে, একজন তালাক পাওয়া মুসলিম মহিলার আজীবন ভরণপোষণের দায়িত্ব নিতে হবে তাঁর স্বামীকেই (Husband)। তবে আদালত সাফ জানিয়েছে, যদি ওই মহিলা পুনর্বিবাহ না করেন তবেই তিনি সেই সুযোগসুবিধা পাবেন। অতএব বিচ্ছেদের আগে মহিলা যেভাবে জীবনযাপন করতেন সেভাবেই দিন কাটাতে পারবেন।

জানা গিয়েছে, সম্প্রতি জাহিগ খাতুন নামে এক মহিলা এলাহাবাদ হাইকোর্টে ভরণপোষণের জন্য আবেদন করেছিলেন, যা আদালত গ্রহণ করে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এসপি কেয়ারওয়ানি এবং বিচারপতি এমএএইচ ইদ্রিসির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।

এরপরই আদালতের তরফে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্ট সাফ জানায়, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যবস্থা হচ্ছে, ততদিন পর্যন্ত আদালত জাহিগ খাতুনের স্বামীকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুধুমাত্র একা থাকা সময়ের জন্য ভরণপোষণের যে আদেশ দেওয়া হয়েছে, তা বাতিল করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের তরফে বলা হয়েছে, বিধিবদ্ধ বিধান ও সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে বিবেচনা না করেই আদালত এই আদেশ দিয়েছে। আদালত সাফ জানিয়েছে, মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদ অধিকার সুরক্ষা আইন, ১৯৮৬-এর ধারা ৩(২) এর অধীনে প্রাক্তন স্বামীর কাছ থেকে ভরণপোষণ পেতে আদালতের কাছে আবেদন করতে পারেন।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...