Saturday, April 4, 2026

এবার ওলা অ্যাপে জুড়ছে OLA ম্যাপ ! ব্যবহার করা যাবে ই-ভেহিকেলেও

Date:

Share post:

অচেনা রাস্তা দিয়ে যেতে গেলে সবার আগে গুগল ম্যাপের (Google Map)সাহায্য নিতে হয়। নিজের গাড়ি হোক বা ভাড়া করা ক্যাব, সবার ভরসা সেই ম্যাপ। তবে শুধু গুগলের ম্যাপ ফেসিলিটি আছে এমনটা নয়। অবশ্য এই পরিষেবা অন্যান্য একাধিক অ্যাপেও পাওয়া যায়। এবার সেখানে জুড়তে বসেছে ওলার (Ola) নাম। নতুন ভাবে ওলা (Ola) কর্তৃপক্ষ নিজস্ব ম্যাপ (Ola Map)তৈরি করতে চলেছে এমনটাই জানিয়েছেন ওলা ইলেকট্রিকের (Ola Electric) সিইও ভাবিশ আগরওয়াল (CEO Bhabish Agarwal)।

ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ নতুন বছরে একাধিক পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চলেছে। যার মধ্যে রয়েছে ওলা ম্যাপ পরিষেবা। তবে এই ম্যাপ ব্যবহার করা যাবে ওলার ইলেকট্রিক যানবাহনে। সম্প্রতি টুইট করে ভাবিশ একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে ম্যাপের ইন্টারফেস। ওলা ইলেকট্রিকের সিইও জানিয়েছেন, ওলা সংস্থার নিজস্ব ম্যাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। ওলা অ্যাপ এবং ওলার বিভিন্ন যানবাহনে কয়েক মাসের মধ্যেই ওলা ম্যাপ যুক্ত হবে। এর পাশাপাশি তৈরি হচ্ছে একটি ডেভেলপার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (Developer application program interface)। এর সাহায্যে ভারতের ম্যাপ নিজেদের অ্যাপে ব্যবহার করতে পারবেন অন্যান্য ইউজাররা। ওলা ইলেকট্রিক স্কুটার এবং ওলা অ্যাপে এই ম্যাপ যুক্ত হলে একাধিক সুবিধা পাবেন ইউজাররা বলে মনে করছে কর্তৃপক্ষ। পাশাপাশি ওলা ব্যবহারকারীদের সুবিধার জন্য ‘ওলা’র (Ola)তরফ থেকে সাবস্ক্রিপশন ভিত্তিক সার্ভিস প্যাকেজও চালু হবে বলে জানা গেছে। এই সমস্ত প্যাকেজের সাহায্যে ইলেকট্রিক ভেহিকেলের (Electric Vehicle) দেখভাল করা হবে সার্ভিস সেন্টারে। আগামী সপ্তাহেই সম্ভবত চালু হতে চলেছে এই পরিষেবা।

ওলা ক্রমশই জনপ্রিয় হয়ে উঠেছে দেশের বিভিন্ন রাজ্যে। সেই কথা মাথায় রেখে এবার নতুন নতুন পরিষেবা চালুর বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি ব্লগ পোস্টে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালে বেশ কিছু নতুন ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের পরিকল্পনা রয়েছে তাঁদের। ভাবিশ আগরওয়াল জানিয়েছেন একটি মাস-মার্কেট স্কুটার, একটি মাস-মার্কেট মোটরসাইকেল এবং বেশ কিছু প্রিমিয়াম মোটরসাইকেল লঞ্চ করতে চলেছেন তাঁরা। টু-হুইলারের পাশাপাশি চার চাকার ইলেকট্রিক গাড়ি লঞ্চের পরিকল্পনাও রয়েছে ওলা ইলেকট্রিক সংস্থার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...