Saturday, April 4, 2026

আবাস যোজনা নিয়ে বিরোধীদের অপপ্রচার রুখতে প্রচারে তৃণমূল

Date:

Share post:

আবাস যোজনা নিয়ে বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকেই বেছে নিল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। শুক্রবার থেকে জেলায় শুরু হয়েছে বিধানসভা ভিত্তিক সাংবাদিক বৈঠক। এদিন বৈঠক হয় কাশীপুর, বাঘমুণ্ডি, পাড়া ও রঘুনাথপুরে। সেখানেই দলীয় নেতৃত্ব স্পষ্ট করে দেন, আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকারের জালিয়াতি নিয়ে প্রচার চালানো হবে। জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, আবাস যোজনা নিয়ে মানুষের ক্ষোভ আছে, তবে তার মূ্লে বিজেপির ঘৃণ্য চক্রান্ত। ২০১৮-র তালিকা ধরে এতদিন পর সমীক্ষা করানো হল। দেখা যাচ্ছে, কেন্দ্রীয় নির্দেশিকা মানতে গিয়ে অনেকের নাম বাদ গিয়েছে। গ্রামে গিয়ে নেতারা মানুষকে বোঝাবেন কীভাবে কেন্দ্র প্রশাসনের হাত-পা বেঁধে দিয়েছে।

আরও পড়ুন- নির্বাচনের দিন ঘোষণার আগেই মেঘালয়ে প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...