Wednesday, June 24, 2026

বিয়ে না করেই সৌদিতে জর্জিনার সঙ্গে সহবাস রোনাল্ডোর, ফের বিতর্কে সিআরসেভেন

Date:

Share post:

সর্ব রেকর্ডে সদ্য সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সৌদিতে এসেই আবার বড় বিতর্কে জড়াতে পারেন ক্রিশ্চিয়ানো। যা নিয়ে জল্পনা তুঙ্গে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রডরিগেজ এখনও অবধি বিয়ে করেননি। তাদের সন্তানও রয়েছে। এবং বিয়ে না করেই তারা একসঙ্গে থাকেন। কিন্তু সৌদি আরবের নিয়ম অনুযায়ী, বিয়ে না করে পুরুষ-মহিলা একত্রে বসবাস করতে পারবেন না। একই ছাদের তলায় বিয়ে না করে বসবাস অপরাধ বলেই গণ্য হয় সৌদি আরবে। আর এর জেরে প্রশ্ন উঠেছে, তাহলে কি আল নাসেরের হয়ে খেলার আগেই আইনের জালে ফাঁসবেন পর্তুগিজ মহাতারকা?

তবে জানা যাচ্ছে কোন অসুবিধা হবে না রোনাল্ডোর। যা খবর তাতে রোনাল্ডো নিজের প্রেমিকার সঙ্গে থাকলেও কোনও ব্যবস্থা নেবে না সৌদি প্রশাসন। স্প্যানিশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী, সে দেশে রোনাল্ডোর যে স্ট্যাটাস, তাতে পর্তুগিজ সুপারস্টারকে শাস্তি দেওয়া হবে না।

এই নিয়ে সৌদির আইনজীবীরাও জানিয়েছেন, আইনবিরুদ্ধ হলেও রোনাল্ডোর ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করবে না সৌদি প্রশাসন। মূলত বিদেশিদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকে, কিন্তু দেশের লোকেদের কাছে এটি আইনবিরুদ্ধ।

২০১৬ সালে রোনাল্ডোর সঙ্গে আলাপ হয় জর্জিনার। এবং তারপর থেকে তারা একে অপরের প্রেমে পড়েন। এরপর রোনাল্ডো ও জর্জিনার দুই সন্তান হয়, বেলা ও অ্যালেনা। এছাড়া রোনাল্ডোর তিন সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, এভা ও মাতেওকে নিয়ে এক সঙ্গেই থাকেন তারা।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...