Saturday, April 4, 2026

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক সতর্কতা, OMR শিট ও তথ্য যাচাইয়ের কাজ শুরু

Date:

Share post:

বেশ ময়েক মাস ধরে শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড় রাজ্য। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়ে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও প্রাইমারি ও এসএসসি’র একাধিক পদাধিকারী গ্রেফতার হয়েছেন। তাই এবার নিয়োগ ক্ষেত্রে বিশেষ সতর্ক প্রাইমারি শিক্ষা পর্ষদ। আপার প্রাইমারির মেধা তালিকা নিয়ে সতর্ক শিক্ষা দফতরও।

আপার প্রাইমারির প্যানেলভুক্ত প্রার্থীদের ওএমআর শিট যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওএমআর শিটের নম্বর এবং কমিশনের সার্ভারে থাকা নম্বর মিলিয়ে দেখা হবে। উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের আগে নির্বাচিত প্যানেলভুক্ত প্রার্থীদের ওএমআর শিট যাচাই করা হবে। সিদ্ধান্ত নিয়েছেশিক্ষা দফতর। শিক্ষক নিয়োগে আর কোনওরকম অনিয়ম রাখতে চাইছে না শিক্ষা দফতর।

এবার নিয়োগের আগে নতুন করে মিলিয়ে দেখা হচ্ছে প্রায় ১৩ হাজার প্যানেলভুক্ত চাকরি প্রার্থীদের সব তথ্য। মেধাতালিকা তৈরি করতে বিশেষ সতর্কতা গ্রহণ করছে শিক্ষা দফতর। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে OMR শিট।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...