Friday, June 26, 2026

রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এডিজি পদে মনোজ বর্মা, সরলেন রাজীব মিশ্র

Date:

Share post:

রাজ্য পুলিশের রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে ব্যাপক রদবদল। এডিজি পদে বসানো হল মনোজকুমার বর্মাকে। এতদিন ওই পদে ছিলেন রাজীব কুমার মিশ্র। তাঁকে আনা হল এনফোর্সমেন্টর ডিরেক্টরেটে। যা আগের থেকে কম গুরুত্বপূর্ণ পদ। রাজ্য স্বরাষ্ট্র দফতর থেকে এক বিবৃতি জারি করে এই রদবদলের খবর প্রকাশ করা হয়।

এর আগে মনোজ বর্মা ছিলেন রাজ্যের নিরাপত্তা বিভাগের অতিরিক্ত নির্দেশক পদে। একাধিক দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেই সব দায়িত্বের পাশাপাশিই এবার নতুন দায়িত্ব দেওয়া হল এই দক্ষ আইপিএস-কে। একই সঙ্গে এডিজি সিআইডির পদ থেকে কম গুরুত্বপূর্ণ ডিজিপি (প্রশিক্ষণ) পদে পাঠানো হয়েছে আনন্দ কুমারকে।

এই পরিবর্তন রুটিন নাকি পঞ্চায়েত ভোটের আগে অন্য কোনও কারণে আছে তা নিয়ে বিভিন্ন মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, মনোজ বর্মা মুখ্যমন্ত্রীর পছন্দের একজন পুলিশ অফিসার বলেই পরিচিতি। তাই গুরুত্বপূর্ণ পদে তাঁকে বসালেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। এছাড়া সম্প্রতি।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার অভিযোগ করেছিলেন, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁর উপর নজরদারি চালাচ্ছে। এমনকী তাঁর দিল্লির বাড়ির সামনে দুই গোয়েন্দা আধিকারিক নজরদারি চালানোর সময় ধরা পড়েছিলেন বলেও দাবি করেন সুভাষ সরকার। তাঁর এমন দাবির কয়েক দিনের মধ্যে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ পদে এই বড়সড় রদবদল খুব তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন অনেকে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...