Tuesday, June 2, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচ হেরে কাকে কাঠগড়ায় তুললেন হার্দিক?

Date:

Share post:

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ১৬ রানে হারে ভারতীয় দল। আর এই হারের ফলে সিরিজে সমতা ফেরায় লঙ্কানরা। আর এতেই ক্ষুব্ধ ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম‍্যাচ হেরে দলের বলোর অর্শদীপ সিং-কে কাঠগড়ায় তুললেন তিনি। বললেন, আন্তর্জাতিক ক্রিকেটে নো বল করা অপরাধ। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে অর্শদীপকে।

ম‍্যাচ শেষে হার্দিক বলেন,” আগেও অর্শদীপ অনেক নো বল করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে নো বল হল একটা অপরাধ। সেটা ওকে বুঝতে হবে। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। তবেই ও ভাল বল করতে পারবে।”

এখানেই না থেমে হার্দিক বলেন,”বোলিংয়ের শুরুটা ভাল হয়নি আমাদের। ব্যাট হাতেও শুরুটা খারাপ হয়েছে। পাওয়ার প্লে-তে ভাল খেলতে পারিনি। তবে খেলায় একটা দিন ভাল-খারাপ হতেই পারে। আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব।”

বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে নো বলের নজির গড়লেন ভারতীয় তরুণ বোলার অর্শদীপ সিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে পাঁচটি নো বল করে বসেন অর্শদীপ। তার মধ্যে রয়েছে নো বলের হ্যাটট্রিকও। ম্যাচের দ্বিতীয় ওভারে পরপর তিনটি নো বল করেন তিনি। যা এর আগে কোন ভারতীয় বোলার করেননি। আবার সেই ওভারেরই শেষ বলেই আবার নো বল করে বসেন অর্শদীপ। তাঁর শেষ ওভারে গিয়েও নো বল করেন তিনি। সব মিলিয়ে তিনি এক ম্যাচে মোট পাঁচটি নো বল করেন।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...

আমেরিকায় পরিবারের ৬ জনকে গুলি করে আত্মঘাতী হত্যাকারী

আমেরিকায় (America) ফের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য। আত্মহত্যা করেছেন হামলাকারী নিজেও। আমেরিকার আইওয়ার...

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...