Tuesday, June 2, 2026

আজ ৬৫ বঞ্চিত যোগ্য প্রার্থীকে চাকরিতে নিয়োগ করতে চলেছে এসএসসি

Date:

Share post:

নবম-দশমে অযোগ্যদের জায়গায় যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন। আজ, শুক্রবার নিয়োগের সুপারিশপত্র হাতে পেতে চলেছেন নবম-দশমের সহকারী শিক্ষক পদে ওয়েটিং লিস্টে থাকা ৬৫ জন যোগ্য চাকরি প্রার্থী। এদিন সল্টলেকের আচার্য সদনে সেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে।

এই ৬৫ জনের মধ্যে অনেক চাকরিপ্রার্থী আছেন, যাঁরা গত ৬৬৫ দিন ধরে ধরনা মঞ্চে নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছিলেন। দীর্ঘ বঞ্চনার অবসানের পর অবশেষে হাসি ফুটল তাঁদের মুখে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে স্কুলে নবম-দশম স্তরে সহকারী শিক্ষক পদে ঘুরপথে চাকরি পাওয়া ১৮৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল এসএসসি। এই ১৮৩ জন প্রার্থীদের মধ্যে কারা স্কুলে শিক্ষকতা করছেন, সেই রিপোর্ট সংগ্রহ করেছিল এসএসসি। ১৮৩ জনের মধ্যে কাজে যোগই দেননি ১০২ জন প্রার্থী। সেই রিপোর্ট হাই কোর্টে জমা করার পর বিচারপতি চলতি বছরের মধ্যেই ১০২টি শূন্যপদে অপেক্ষমান তালিকা থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই ওই শূন্যপদগুলিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে এসএসসি।

 

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...