Thursday, March 26, 2026

শীতে কাঁপছে বাংলা! ৫ বছরের রেকর্ড ভেঙে কলকাতায় তাপমাত্রা নামল ১০-এর ঘরে

Date:

Share post:

শীতে জুবুথুবু বাংলা। উত্তর থেকে দক্ষিণ ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে গোটা রাজ্য। ঝোড়ো ব্যাটিং করছে শীত।পূর্বাভাসমতোই আজও বঙ্গে পারদ পতন অব্যাহত। শুক্রবার পাঁচ বছরের রেকর্ড শীত পড়েছে তিলোত্তমায়। আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তামপাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। পারদ পতনের কারণে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই মরসুমের শীতলতম দিন বলেও জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:বছরের শুরুতেই ছক্কা হাঁকাচ্ছে শীত! আজ মরসুমের শীতলতম দিন

আবহাওয়া দফতর তরফে খবর, আজ কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গের আকাশ বেলা অবধি কুয়াশার চাদরে ঢাকা থাকবে। বেলা বাড়তেই পরিষ্কার হবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আবদবিদরা জানিয়েছেন।

কলকাতার পাশাপাশি রেকর্ড পারদ পতন হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শীতের জাঁকে জবুথবু মানুষ। বৃহস্পতিবার বর্ধমানের পারদ নেমেছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সেখানে তাপমাত্রা কমেছে আরও কিছুটা। ভোর রাত থেকেই রাস্তার ধারে বসে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষকে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি, জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে। কালিম্পংয়ে ৭ ডিগ্রিতে।।

 

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...