Saturday, April 4, 2026

জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু বাংলার

Date:

Share post:

জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু করল বাংলা। প্রথম ম্যাচেই জয়, সন্তোষ ট্রফিতে স্বপ্নের শুরু বাংলা দলের। গ্রুপ-৪ এর প্রথম ম্যাচে হরিয়ানাকে ৩-০ গোলে হারাল বাংলা দল। বাংলার হয়ে গোল গুলি করেন তোতন দাস, সুরজিত হাঁসদা, রবি হাঁসদা।

এদিন কোলহাপুরের ছত্রপতি শানু স্টেডিয়ামে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে  বিশ্বজিত ভট্টাচার্যের দল। প্রথম থেকেই তার দলকে আক্রমণাত্মক ফুটবল খেলানো শুরু করেন। যার ফলে ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন তোতন দাস। এরপর নিজেদের পায়ে বল রেখে ক্রময়াগত আক্রমণ করতে থাকে বাংলার দল। ম্যাচের ২১ মিনিটে বক্সে ভেসে আসা বলে মাথা ছুয়ে বাংলাকে দুই গোলে এগিয়ে দেন সুরজিত হাঁসদা।প্রথমার্ধের শেষের খেলার ফলাফল থাকে ২-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় বাংলা দল। যার ফলে ম‍্যাচের ৫৩ মিনিটে আরও এক বক্সে ভাসানো বলে হেড করেন রবি হাঁসদা। ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর হরিয়ানার ফুটবলাররা আর ম্যাচে ফিরতে পারেননি। বাংলার পরবর্তী ম্যাচ ৯ জানুয়ারি।

আরও পড়ুন:আগামি মাসেই টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...