Wednesday, June 24, 2026

আগামি মাসেই টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া

Date:

Share post:

নিজের টেনিস জীবনের অবসরের কথা জানিয়ে দিলেন সানিয়া মির্জা। এদিন ভারতীয় টেনিস সুন্দরী জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে দুবাই টেনিস প্রতিযোগিতা খেলেই টেনিসকে বিদায় জানাবেন তিনি। যদিও এর আগে ২০২২ সালে ইউএস ওপেন খেলে অবসর নেবেন বলে জানিয়েছিলেন ছ’বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা। কিন্তু চোটের কারণে সেই প্রতিযোগিতায় খেলতে না পারায় তাঁর অবসরের সিদ্ধান্ত পিছিয়ে যায়।

এদিন সানিয়া বলেন,” আমি ভেবেছিলাম ইউএস ওপেন খেলে অবসর নেব। কিন্তু প্রতিযোগিতার আগেই ডান হাতের কনুইয়ে চোট পেয়েছিলাম। আমি সব সময় নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি। চাইনি চোটের কারণে অবসর নিতে বাধ্য হই। ঠিক করেছিলাম, খেলেই অবসর নেব। তাই দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে র‌্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি। ৩৬ বছর বয়স হল। শরীর আর পারছে না। মানসিক ভাবে হয়তো এখনও চাঙ্গা আছি। কিন্তু মানসিক শক্তি দিয়ে কত দূর টানা যায়? ২০ বছর তো খেললাম। এখন জীবনে অনেক কিছু বদলেছে। প্রতি দিন আর অত ধকল নিতে পারছি না।”

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...