Saturday, June 20, 2026

ফের সোনারপুরের খেয়াদায় বো*মাবাজি! ছেঁড়া হল মমতার ছবি-ব্যানার, গ্রেফতার ৩  

Date:

Share post:

বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সোনারপুর (Sonarpur)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি, তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police)। তাঁদের জিজ্ঞাসাবাদ (Interogation) করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রানাভূতিয়া এলাকায় পরপর দুটি বোমা ছোঁড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে কী কারণে বোমাবাজির ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তাঁদের অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে। বারবার উত্তপ্ত হয়ে উঠছে সোনারপুর।

তবে এই প্রথম নয়, এর আগেও সোনারপুরের খেয়াদায় বোমা ছোঁড়ার ঘটনা প্রকাশ্যে আসে। দুর্ঘটনায় ৫ নাবালক গুরুতরভাবে জখম হয়। নরেন্দ্রপুরের খেয়াদহ ২নম্বর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় বাড়ির পাশে একটি মাঠে খেলছিল ৫ নাবালক। অভিযোগ, মাঠের পাশেই একটি পরিত্যক্ত ঘরে বোমা মজুত করছিল দুষ্কৃতীরা। খেলতে খেলতে ওই ঘরের কাছে চলে যায় তারা। দুষ্কৃতীরা তাদের সেখান থেকে তাদের চলে যেতে বলে।

অভিযোগ, কথা না শোনায়, বাচ্চাদের লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পরে  রক্তাক্ত অবস্থায় কোনওরকমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচে ৫জন। তাদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...