Friday, June 26, 2026

চোর সন্দেহে মুর্শিদাবাদে গণপি*টুনি! মর্মা*ন্তিক পরিণতি ব্যক্তির

Date:

Share post:

চোর সন্দেহের জেরে গণপিটুনি। ঘটনার জেরে মৃত্যু এক ব্যক্তির। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের জরুরে। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। এদিকে শনিবার সকালে ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক (State Highway) অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ভরত টুডু। ৫৩ বছরের ওই ব্যক্তি মুর্শিদাবাদের লালবাগের নবগ্রামের পলসন্ডা মোড়ের জলুখার বাসিন্দা।

উল্লেখ্য, রঘুনাথগঞ্জের জরুরের বাসিন্দা আবেদা বিবির বাড়িতে শুক্রবার রাতে চুরি করতে যায় ভরত। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে ভরত তাঁদের বাড়ির দোতলায় ওঠে। এরপরই দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে। বেশকিছু মূল্যবান সামগ্রী তাঁদের বাড়ি থেকে চুরি করে বলেও অভিযোগ। এরপর শুক্রবার রাতেই চিৎকার শুরু করেন আবেদা বিবি। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে আবেদা বিবির বাড়ির সামনে জড়ো হয়ে যান সকলে। অভিযোগ, এরপর ভরতকে ঘিরে ধরে চলে বেধড়ক মারধর। এরপর জরুর মোড়ে রাজ্যসড়কের কাছে ভরতের দেহ ফেলে দেওয়া হয়।

এদিকে শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাজ্য সড়কের পাশে উদ্ধার হয় ভরত টুডুর দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে। ঘটনার প্রতিবাদে সরব এলাকার মানুষজন। রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। তার ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। জানা গিয়েছে, শনিবার সকালে রাস্তার ধার থেকে ক্ষতবিক্ষত এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর গ্রামের রাজ্য সড়কের ওপরে।

তবে কী করে এমন ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...