Friday, June 26, 2026

বিষ মেশানোর আশঙ্কা! যোগীর পুলিশের চায়ের অফার ফেরালেন অখিলেশ

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় অশালীন এবং অবমাননাকর মন্তব্যের জের। রবিবার সকালেই গ্রেফতার করা হয় সমাজবাদী পার্টির মিডিয়া সেলের নেতা মনীশ জগন আগরওয়ালকে (Manish Jagan Agarwal)। ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে লখনউতে রাজ্য পুলিশের সদরে যান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সেখানকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশের চা খাওয়ানোর অনুরোধ প্রত্যাখান আশঙ্কা প্রকাশ করেন সমাজবাদী পার্টির প্রধান (Samajwadi Party Supremo)। এরপরই তিনি সাফ জানিয়ে দেন, আমরা এখানে চা খাব না। বাইরে থেকে চা নিয়ে এসে খাব। আপনাদের থেকে কাপ নেব? এখানে চা খাওয়া যাবে না! যদি আপনারা বিষ দিয়ে দেন!

উল্লেখ্য, দলীয় নেতার গ্রেফতারির প্রতিবাদে রবিবার লখনউতে (Lucknow) উত্তরপ্রদেশ পুলিশের (Uttar Pradesh Police) সদর দফতরের বাইরে বিক্ষেভ দেখান সমাজবাদী পার্টির কর্মী সমর্থকরা। দলের নেতাদের নিয়ে পুলিশের সঙ্গে দেখা করতে যান উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ। অভিযোগ, সেখানে তাঁদের সঙ্গে দেখা করার জন্য পুলিশের কোনও কর্তাই হাজির ছিলেন না। এরই মধ্যে উপস্থিত পুলিশকর্মীরা অখিলেশ যাদবকে চা খাওয়ার অনুরোধ করেন। তবে সরাসরি সেই অনুরোধ প্রত্যাখান করেন সমাজবাদী পার্টির নেতা। বলেন, পুলিশ তাঁক বিষ দিলে কী হবে!

তবে এখানেই শেষ নয়, এদিন উপস্থিত পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে অখিলেশ ফের বলেন, পুলিশের উপর তাঁক কোনও ভরসা নেই। এরপরই সহযোগীকে ডেকে বাইরে থেকে চা আনার কথা বলেন সপা প্রধান। তবে এদিন সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে ঠিক কী কারণে দলের নেতা মনীশ জগন আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে তা জানতেই রবিবার পুলিশের সঙ্গে দেখা করতে যান অখিলেশ সহ দলের নেতারা। দলের মিডিয়া সেলের (Media Cell) নেতাকে গ্রেফতার করে পুলিশ বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করেছে বলে অভিযোগ করেছেন সপা প্রধান অখিলেশ।

অন্যদিকে ঘটনার প্রতিবাদে অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ করেন বিজেপির আইটি সেলের কর্তা অমিত মালব্য (Amit Malviya)। টুইট করে তিনি লেখেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা মর্যাদাহানিকারক। পাশাপাশি বিজেপির মুখপাত্র শাহজাদ পুণাওয়ালার (Shehzad Punawala) কটাক্ষ, এই অখিলেশ যাদবই বারাণসী বিস্ফোরণের অভিযুক্তদের মুক্ত করেছিলেন। এখন যাঁরা তাঁকে নিরাপত্তা দেন সেই পুলিশকেই বিশ্বাস করতে পারছেন না অখিলেশ!

 

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...