Wednesday, June 24, 2026

সেলফি তুলতে গিয়ে তলিয়ে গেল যুবক, বাগবাজার ঘাটে ডুবুরির দল!

Date:

Share post:

নিজস্বী তুলতে গিয়ে দু*র্ঘটনার শিকার এক কলেজ পড়ুয়া। বাগবাজার ঘাটে (Bagbazar Ghat) সেলফি (Selfie) তুলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ১৮ বছরের যুবক। মণীন্দ্রচন্দ্র কলেজের (Maharaja Manindra Chandra College)কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায় এলাকায়। অসাবধানতা বশত সেই যুবক পড়ে যান বলেই তাঁর বন্ধুরা জানিয়েছেন। গঙ্গার (Ganga) প্রবল স্রোত থাকায় আর তল পান নি তিনি। বাগবাজার (Bagbazar) পাম্পিং স্টেশন এলাকায় গঙ্গার ধারে এই দু*র্ঘটনার পর যুবকের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে ডুবুরির দল।

পুলিশ সূত্রে খবর মৃ*ত যুবকের নাম শেখ সইদ। বাড়ি উত্তর কলকাতার টালার কাছে। সূত্রের খবর শুক্রবার বিকেলে বন্ধুদের নিয়ে বাগবাজার পাম্পিং স্টেশনের (Pumping Station) কাছে গঙ্গার ধারে গেছিলেন ঐ যুবক। সেখানে গঙ্গা (Ganga) থেকে নিরাপদ দূরত্বে বাকিরা ছবি তুললেও সইদ গঙ্গার দিকে এগিয়ে যান। এমনই সময় জোয়ার আসে। আর জোয়ারের সময় স্ল্যাবগুলি ডুবে যায়। তড়িঘড়ি সেখান থেকে নেমে আসতে পারেনি সইদ। রাত অবদি ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হয়। নর্থ পোর্ট (North Port) থানার পুলিশ তদন্তে নামে। আচমকাই পা পিছলে পড়ে যান তিনি। ঘটনার পর থেকেই উদ্বিগ্ন পরিবার। বিপর্যয় মোকাবিলা দলও (Disaster Management Team)খোঁজ চালাচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...