Saturday, June 27, 2026

ঘেরাও মুক্ত অধ্যক্ষ, অবস্থান বিক্ষোভ উঠলেও কাটল না জট !

Date:

Share post:

গত তিন দিন ধরে খবরের শিরোনামে আর আহমেদ ডেন্টাল কলেজ (R Ahmed Dental College And Hospital)। ইন্টার্নদের (Intern)হোস্টেলে থাকার অনুমতি না দেওয়া নিয়ে বিক্ষোভ আন্দোলনের জেরে অচলাবস্থা হাসপাতালে। রবিবার সকালে অধ্যক্ষ (Principal), বিভাগীয় প্রধান-সহ আধিকারিকরা (Officers including Head of Department) বেরোনোর চেষ্টা করায়, বিক্ষোভকারীদের (Demonstrator)সঙ্গে কথা কাটাকাটি, বচসা শুরু হয়। তবে রবিবার সেই অচলাবস্থা কাটল বলে মনে করা হচ্ছে। ইন্টার্নদের হোস্টেলে থাকার অনুমতি দিলেন অধ্যক্ষ। এরপরই পড়ুয়ারা অবস্থান বিক্ষোভ তুলে নিলে ঘেরাও মুক্ত হন অধ্যক্ষ-সহ অন্যান্য বিভাগীয় প্রধানরা।

সমস্যার সমাধান হয়েছে বলেই কি আন্দোলন প্রত্যাহার? বিক্ষোভকারীদের দাবি, হোস্টেলে জায়গায় অভাব, তার ওপর প্রথম বর্ষের পড়ুয়ারা আসতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে কীভাবে জায়গায় ব্যবস্থা হবে তা নিয়ে সকলেই চিন্তিত। এর মাঝেই ইন্টার্নদের হোস্টেল ছাড়তে বলে কলেজ কর্তৃপক্ষ, তাতেই ক্ষুব্ধ হন পড়ুয়ারা। তাঁরা বলছেন দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে নি। তবে আপাতত হোস্টেল থেকে যেতে হচ্ছে না, এই আশ্বাস পাওয়ার পর তাঁরা অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হলেও, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কিন্তু এই বিষয়ে মন্তব্যে নারাজ আর আহমেদ ডেন্টাল কলেজ (R Ahmed Dental College And Hospital) কর্তৃপক্ষ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...