Friday, June 26, 2026

রাজ্যের মুকুটে নয়া পালক! স্বল্প সঞ্চয় প্রকল্পে দেশের মধ্যে শীর্ষে বাংলা

Date:

Share post:

করোনাকালে (Covid) আর্থিক সংকটের (Financial Crisis) কারণে বদলেছিল জীবনযাত্রার মান। আর সেকারণেই খরচ কমাতে বাধ্য হয়েছিলেন সাধারণ মানুষ। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় সঞ্চয়ে মন দেন মানুষ। আর সেই সঞ্চয়ী পদক্ষেপ এবার বড় সাফল্য এনে দিল রাজ্যকে। হ্যাঁ, খরচে রাশ টেনেই এবার দেশের প্রথম স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ (West Bengal)। ডাকঘরের স্বল্প সঞ্চয়ে (Short Savings) যোগীরাজ্যকে (Uttar Pradesh) পিছনে ফেলে শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjeee) বাংলা।

২০২১-২২ অর্থবর্ষে সরকারের কাছে বাংলা থেকে প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৯৯১ কোটি টাকা জমা পড়েছে। ডাকঘর (Indian Post Office) সূত্রে খবর, বাংলা থেকে এত বিপুল টাকা এর আগে কখনও জমা পড়েনি। তবে সব রাজ্যের নিরিখে এটা সর্বকালীন রেকর্ড (Record)। উল্লেখ্য, গত আর্থিক বছরে বাংলা থেকে স্বল্প সঞ্চয় বাবদ মোট আদায় হয় প্রায় ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা। তবে এর মধ্যে প্রায় এক লক্ষ কোটি টাকাই আগে কেনা প্রকল্পগুলির মেয়াদ শেষের পর গ্রাহকদের মিটিয়ে দেওয়া হয়েছে। সেই অঙ্ক বাদ দিয়ে নিট আদায় ২৮ হাজার ৫৪৯ কোটি টাকা। এই মোট এবং নিট আদায়, দু’টি ক্ষেত্রেই সর্বভারতীয় স্তরে শীর্ষে বাংলা।

তবে অঙ্কের হিসেবে অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। সেখানে মোট আদায় প্রায় ৯৫ হাজার ১৮৯ কোটি টাকা এবং নিট আদায় ১৮ হাজার ৩৯৭ কোটি টাকা। তবে নিট আদায়ের নিরিখে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মহারাষ্ট্র (Maharashtra)। অঙ্কটা ২২ হাজার ৫৬৭ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে বাংলায় ডাকঘর সঞ্চয় প্রকল্পগুলি থেকে প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা আদায় হয়েছিল বলে ডাকঘর সূত্রে খবর। তার আগের তিন বছরে সেই অঙ্ক ছিল যথাক্রমে ১ লক্ষ ৪ হাজার, ৮৩ হাজার এবং ৭৭ হাজার ৭০০ কোটি টাকা।

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...