Saturday, June 27, 2026

এবারই বিজেপির শেষবার: গর্জে উঠলেন মমতা, তৃণমূল নেতা-কর্মীদের মৃত্যুতে CBI-NIA কোথায়?

Date:

Share post:

কথায় কথায় মানুষকে ভয় দেখায়। মানুষ তোমাদের চিনে নিয়েছে। বিজেপি জেনে রেখো এবারই তোমাদের শেষবার। সোমবার, তীব্র দহনের উপেক্ষা করে মুর্শিদাবাদে জঙ্গিপুরের সভা থেকে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা থেকে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি প্রশ্ন তুললেন, রাজ্যে কথায় CBI-NIA চলে আসে। অথচ তৃণমূলের নেতা-কর্মীরা মারা যাচ্ছেন, সেখানে CBI-NIA আসছে না কেন? মুর্শিদাবাদের জন্য রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

প্রচন্ড দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। বিজেপির ষড়যন্ত্রে বাংলায় ৩ মাস ধরে চলছে লোকসভা নির্বাচন। তার মধ্যেই এদিন জঙ্গিপুরে প্রচারসভা করেন তৃণমূল সুপ্রিমো। আর সেই সভা থেকেই বিজেপিকে ধুয়ে দেন তিনি। জানান, রাজ্যে কথায় কথায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠায় কেন্দ্র। পুরুলিয়াতে জেলা পরিষদ সদস্যকে মারা হয়েছে। বাগুইআটিতে এক তৃণমূলকর্মী মারা গিয়েছেন। এখন কেন আসছে না CBI-NIA? মমতার অভিযোগ, বিজেপি কোটি কোটি টাকা নিয়ে মিথ্যে ভিডিও বানায়। ওদের সব দাবিই হল ভাঁওতাবাজি।

এরপর রাজ্যে প্রচারে এলে ‘প্রচারবাবু’ নরেন্দ্র মোদিকে ৫টি মোক্ষম প্রশ্ন করতে বলেন তৃণমূল সভানেত্রী। ১৫ লক্ষ টাকা দেননি কেন, কেন আবাসের টাকা দেননি, কেন বেকাররা চাকরি পাচ্ছে না, জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন, কেন এত দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে?

এরপরেই মমতা স্পষ্ট জানান, রাজ্যে রাজ্যে খবর রটে গিয়েছে, “বিজেপি হটাও, দেশ বাঁচাও”।




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...