Thursday, June 25, 2026

সাতসকালে অগ্নিকাণ্ড! চেতলায় সিলিন্ডার ফেটে আহত ৪

Date:

Share post:

সাতসকালে শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। চেতলা রোডের উপর একটি বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। সেই সময় বাড়ির ভিতর ৪ জন উপস্থিত ছিলেন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বাড়ি থেকে আংশিক অগ্নিদগ্ধ অবস্থায় ৪ জনকে উদ্ধার করা হয়।তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃবছরের শুরুতেই রাজধানীতে অগ্নিকাণ্ড! অগ্নিদগ্ধ হয়ে মৃ*ত কমপক্ষে ২, আহত ৬

সোমবার সকাল ৭টা ২৫ মিনিটে চেতলা রোডের একটি বাড়িতে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেতেই ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগে। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


ঘটনাস্থল থেকে ৪ জনকে আংশিক অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৩ জন পুরুষ এবং ১ জন মহিলা ছিলেন বলে জানা যায়। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...