Wednesday, June 24, 2026

১২ জানুয়ারি ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম‍্যাচ, দর্শকদের জন‍্য বিশেষ ব‍্যবস্থা ভারতীয় রেলের

Date:

Share post:

১২ জানুয়ারি ক্রিকেটের নন্দনকাননে বসতে চলেছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম‍্যাচ। সেই ম‍্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে কলকাতা বাসীর। এই ম‍্যাচে নামতে চলেছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি-২০ সিরিজ ঘরে তুলেছে ভারতীয় দল। একদিনের সিরিজও জয় চাইছেন অধিনায়ক রোহিত শর্মা।

কয়েক বছর পর ইডেন গার্ডেন্সে একদিনের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচের শেষে দর্শকদের বাড়ি ফিরতে যাতে সমস্যা না হয় তাই বিশেষ ট্রেন ও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ম্যাচের দিন রাতে বিশেষ ট্রেন ছাড়বে প্রিন্সেপ ঘাট থেকে যাবে বারাসাত পর্যন্ত। রাত ১০টা ৩৫ মিনিটে এই ট্রেন প্রিন্সেপ ঘাট থেকে ছাড়বে। বারাসাত পৌঁছবে রাত ১১টা ৫০ মিনিটে। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।

এছাড়াও রাত অবধি মেট্রোও চলবে। এক জোড়া স্পেশাল মেট্রো চালানো হবে ম্যাচের দিন। সাড়ে দশটার সময় এসপ্ল্যানেড থেকে একটি মেট্রো যাবে দক্ষিণেশ্বরের দিকে। আর অপর একটি ট্রেন একই সময় যাবে কবি সুভাষ পর্যন্ত। রাতে টিকিট কাউন্টারও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা টিকিট কেটে বা স্মার্ট কার্ড রিচার্জ করে মেট্রোতে উঠতে পারবেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...