Saturday, April 4, 2026

পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি, দিল্লি যাত্রা নিয়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত

Date:

Share post:

দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার বিরোধিতায় দায়ের করা মামলার আবেদনের শুনানি। আগামী ১১ জানুয়ারি মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে। ফলে ওই দিন পর্যন্ত অনুব্রতকে ইডি দিল্লি নিয়ে যাবে না।
গত ২০ ডিসেম্বর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। তাঁর দাবি, নিম্ন আদালতের এই ওয়ারেন্ট জারির অধিকার নেই। সঙ্গে আরও একটি মামলা করে অনুব্রত অভিযোগ করেন, তাঁকে ইডি কেন গ্রেফতার করেছে তা জানানো হয়নি।
সোমবার প্রথম মামলাটির শুনানি হওয়ার কথা ছিল দিল্লি হাইকোর্টে। এদিন মামলা আদালতে উঠলেও বেঞ্চ বদল হয়ে গিয়েছে এবং সঙ্গে যুক্ত হয়েছে আরও এক মামলা। এর মধ্যে অনুব্রতর আইনজীবী দাবি করেন, মামলা পুরনো বেঞ্চে ফিরিয়ে দেওয়া হোক। সেই আবেদনের ভিত্তিতে আদালত জানায়, অনুব্রতর দুটি আবেদনের শুনানিই একই এজলাসে একসঙ্গে হবে। মামলার পরবর্তী শুনানি ১১ জানুয়ারি।
রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ার চ্যালেঞ্জ করে এর আগেও দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। কিন্তু তাতে কোনও কাজের কাজ হয়নি। মামলা নিম্ন আদালতেই ফেরত পাঠিয়েছিল দিল্লি হাইকোর্ট। গোরুপাচারকাণ্ডে জেরা করার জন্য গত ২১ ডিসেম্বর অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার কথা ছিল ইডির। কিন্তু সেদিনই অনুব্রতকে কয়েক ঘণ্টা আগে দায়ের করা এক FIR-এর ভিত্তিতে গ্রেফতার করে বীরভূম পুলিশ। ফলে ভেস্তে যায় ইডির পরিকল্পনা।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...