Tuesday, March 24, 2026

আকাশদীপ এবং মুকেশ কুমারের বলের দাপটে দিনের শেষে বরোদার রান সংখ‍্যা ৭ উইকেট হারিয়ে ২২২

Date:

Share post:

মঙ্গলবার রঞ্জি ট্রফির এলিট গ্রুপের ম‍্যাচে নামে বাংলা। প্রতিপক্ষ বরোদা। আর প্রথমদিনের শেষে  ৭ উইকেট হারিয়ে ২২২ রান তোলে বরোদা। বাংলার হয়ে চার উইকেট আকাশদীপের। এই ম‍্যাচে ফিরলেন মুকেশ কুমার। আর ম‍্যাচে ফিরেই নিলেন তিনটি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় বরোদা। বরোদার হয়ে ৮৫ রান করেন যওতসনীল সিং। ৫০ অর্ধশতরান করেন প্রীয়াংশু মলিয়া। নিনাদ রাথবা করেন ২০ রান। বাংলার হয়ে চার উইকেট আকাশদীপের। এবং তিনটি উইকেট মুকেশ কুমারের। ম‍্যাচের দ্বিতীয় দিনের শুরুতে বাংলার লক্ষ‍্য বরোদার বাকি তিন উইকেট ফেলে নির্ধারিত লক্ষ‍্যে বিপক্ষ দলের রান বেঁধে রাখার। এলিট গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে বাংলা, তৃতীয় স্থানে বরোদা। চারটি ম্যাচ খেলে ১৯ পয়েন্টে বাংলা, সমসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্টে বরোদা। এই ম্যাচটিতে ঘরের মাঠে অবশ্যই সরাসরি জিততে চাইবে বাংলা পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা পাকা করার জন্য।

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...