Wednesday, June 3, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচে নামার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট

Date:

Share post:

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তিন ম‍্যাচের টি-২০ সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এবার একদিনের সিরিজ। দলে ফিরছেন রোহিত শর্মা-বিরাট কোহলি-কে এল রাহুলরা। আর এই ম‍্যাচে নামার আগে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।

তিন বছরেরও বেশি সময় ধরে শতরান না থাকা বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরি এসেছে বাংলাদেশ সফরে। সেই ধারা অব্যাহত থাকলে সচিন তেন্ডুলকরের রেকর্ডের কাছে চলে আসবেন কিং কোহলি। দেশের মাটিতে সবচেয়ে বেশি শতরান রয়েছে মাস্টার ব্লাস্টারের। ২০টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। ঘরের মাঠে ১৬৪টি এক দিনের ম্যাচ খেলে ২০ টি শতরান সচিনের। অপরদিকে এখনও পর্যন্ত ঘরের মাঠে ১০১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে কোহলির শতরানের সংখ্যা ১৯টি। আর একটি শতরান করলেই সচিনের বিশ্বরেকর্ড স্পর্শ করবেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজে দু’টি শতরান করতে পারলে বিশ্বক্রিকেটে নতুন নজির গড়বেন কোহলি।

শুধু তাই নয়, অন্য একটি পরিসংখ্যানেও সচিনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে। ভারত-শ্রীলঙ্কার এক দিনের ক্রিকেটের লড়াইয়ে সব থেকে বেশি শতরান করার কৃতিত্ব এখন যৌথ ভাবে সচিন এবং কোহলির দখলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন ৮৪টি একদিনের ম্যাচে করছেন আটটি শতরান। শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলিরও সমসংখ্যক শতরান রয়েছে। তিনি এখনও পর্যন্ত খেলেছেন ৪৭টি ম্যাচ।

এছাড়াও কোহলির সামনে রয়েছে আরও একটি নজির গড়ার হাতছানি। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলিকে করতে হবে আরও ১৮০ রান। তা হলে আরও একটি কীর্তি গড়তে পারবেন কোহলি। একদিনের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় প্রথম পাঁচে চলে আসবেন কোহলি। এখনও পর্যন্ত কোহলি ২৬৫ ম্যাচে করেছেন ১২৪৭১ রান।

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...