Saturday, March 21, 2026

নির্বাচনী বন্ড নিয়ে শুভেন্দুর মন্তব্যকে ‘অক্ষমের আর্তনাদ’ বলে কটাক্ষ কুণালের

Date:

Share post:

চাঁদা হিসেবে নির্বাচনী বন্ডে তৃণমূল কংগ্রেসের বিপুল আয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর নির্বাচনী বন্ড নিয়ে মন্তব্যকে অক্ষমের আর্তনাদ বলে মন্তব্য করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।তিনি বলেন, স্বচ্ছতা বজায় রাখার জন্যই নির্বাচনী বন্ড চালু করেছিল নির্বাচন কমিশন। গাত্রদাহ থেকেই এসব বলছেন শুভেন্দু।

কুণাল মঙ্গলবার বলেন, অধিকারী প্রাইভেট লিমিটেডের আদ্যোপান্ত চোর। নিজে বলেছিল ১১০০ কোটির পার্টি অফিস বিজেপির। কুণালের দাবি, আসলে তৃণমূল দল হিসাবে বড় হচ্ছে। তাতেই গাত্রদাহ হচ্ছে শুভেন্দুর। তাঁর কটাক্ষ, বিজেপির কথা বলুন। ভোটের অনুপাত আর বিজেপির পার্টি অফিস, কোনওটা মেলে ? আসলে ও অভিষেক ফোবিয়ায় ভুগছে। মমতার নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে দল যেভাবে চলছে তাতে জ্বলছে।

নির্বাচন কমিশনকে দেওয়া তৃণমূলের ওই হিসাব উল্লেখ করে কারা সেই চাঁদা দিয়েছেন, তা প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি। এই প্রশ্নে বিজেপির বিরুদ্ধে অস্বচ্ছতার পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও।

২০২১-২২ সালে তৃণমূলের আয়ের ৯৬% এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। এক বছরের মধ্যে তা ৪২ কোটি থেকে বেড়ে হয়েছে ৫২৮ কোটি ১৪ লক্ষ টাকা। এ প্রসঙ্গে রবিবার বর্ধমানে দলীয় কর্মসূচিতে শুভেন্দু বলেন, তৃণমূল এখন আর সততার প্রতীক লেখে না। ইলেক্টোরাল বন্ড সংগ্রহ করেছে। সেই সূত্রে কমিশনে তৃণমূলেরই জমা দেওয়া তথ্য উল্লেখ করে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, এত টাকা কারা দিল, কোন শর্তে দিল, তা প্রকাশ করতে হবে। বিরোধী দলনেতার এই বক্তব্যকে অবশ্য ‘চোরের মায়ের বড় গলা’ বলে কটাক্ষ করেছে তৃণমূল।

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...