Saturday, March 14, 2026

নিজেদের স্বার্থে রোহিঙ্গাদের ফেরাতে উদ্যোগী নয় NGOগুলি: বিস্ফোরক বাংলাদেশের তথ্য মন্ত্রী

Date:

Share post:

জয়িতা মৌলিক, ঢাকা, বাংলাদেশ: রোহিঙ্গাদের নিয়ে যথেষ্ট চাপে বাংলাদেশ। ১৯৭১-এ শরণার্থীদের সমস্যা কী? তা বুঝে ছিল বাংলাদেশ। সেদিন তাদের জন্য দ্বার খুলে দিয়েছিল ভারত। সেকথা আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এদেশের মানুষ। আর সেই কথা মনে রেখে রোহিঙ্গা শরণার্থীদের তাঁর দেশে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ে আগে বিশ্বের তাবড় স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। প্রতিশ্রুতি ছিল অন্যান্য দেশের তরফেও। কিন্তু পাঁচ বছর পরে রোহিঙ্গাদের নিজের দেশে পাঠানোর বিষয়ে আর কারোরই খুব একটা উদ্যোগ নেই। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মামুদ। তাঁর কথায়, রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে দিলে তাদের স্বার্থে ঘা পড়বে- সেই কারণেই ঢিলেঢালা মনোভাব বিভিন্ন সংগঠনের।

২০১৭ সালে মায়ানমারের সরকার এবং বৌদ্ধ মৌলবাদীদের অত্যাচারের শিকার হয় জন্মভূমি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয় রোহিঙ্গারা। আশ্রয় নেন বাংলাদেশে। সেই সময় শেখ হাসিনা বলেছিলেন, আমি যদি আমার দেশের ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি, তাহলে আমি আরো ১০ লক্ষ মানুষকে খাওয়াতে পারব।

সেই সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন রোহিঙ্গাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিল। কূটনৈতিক আলোচনার মাধ্যমে শরণার্থীদের মায়ানমারে ফেরানোর বিষয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেভাবে আর কোনও সহযোগিতা চোখে পড়েনি। রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরানোর ব্যাপারে একেবারেই সচেষ্ট নয়। হাছান মামুদের কথায় রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে দিয়ে থাকলে এনজিও গুলির লাভ এতে তাদের অর্থ সাহায্য সহ আধিকারিকদের অন্যান্য সুযোগ সুবিধা সুতরাং মায়ানমার সরকারকে চাপ দিয়ে রুটিন কাদের দেশের ফেরানোর বিষয়ে কোনো গঠনমূলক পদক্ষেপ করছে না তারা। তথ্যমন্ত্রীর অভিযোগ, মায়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হলে, তবেই তাঁরা শরণার্থীদের ফেরত পাঠাবেন। সামনে বাংলাদেশ নির্বাচন। রোহিঙ্গা ইস্যুতে শাসক বিরোধী দুই পক্ষের কাঈছে হাওয়া গরম করার মোক্ষম অস্ত্র।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...