Wednesday, June 24, 2026

‘আদালতের সম্মান নষ্ট করবেন না’, বার্তা বিচারপতি মান্থার

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কটের ঘটনায় বুধবারও উত্তপ্ত আদালত চত্বর। ঘটনায়  ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। পাশাপাশি বিচারপতি মান্থার নামে শহরের একাধিক জায়গায় পোস্টার পড়া নিয়েও দুটি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

বুধবার সকালে অবশ্য স্বাভাবিক বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে বিচারপতি মান্থার এজলাসে। বার অ্যাসোসিয়েশনের তরফে আদালতকে আশ্বস্ত করে জানানো হয়েছে, আর কেউ বিচারে বাধা দেবে না। দ্রুত সমস্যার সমাধান হবে। বিচারপতি মান্থার বার্তা, ‘আদালতের সম্মান নষ্ট করবেন না।’

প্রসঙ্গত, গত সোমবার আইনজীবীদের বিচারপতি মান্থার এজলাস বয়কট ঘিরে উত্তেজনা ছড়ায়। হাইকোর্টের ১৩ নম্বর কক্ষ বন্ধ থাকা নিয়ে প্রতিবাদ জানান আইনজীবীদের একাংশ। জোর করে এজলাসে ঢুকতে গেলে বাধা দেন আইনজীবীদের একাংশ। এদিন অবশ্য অন্য ছবি দেখা যায়। বিচারপতি রাজাশেখর মান্থার ১৩ নম্বর কক্ষের বাইরে আর কাউকে দেখা যায়নি। এজলাসের দরজা আটকে থাকতেও কাউকে দেখা যায়নি। সব আইনজীবীই ঢুকেছেন এজলাসে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...