Monday, April 13, 2026

কর্ণাটকে মোদির নিরাপত্তায় গলদ, নিরাপত্তা ভেঙে মালা পরানোর চেষ্টা

Date:

Share post:

ফের মোদির নিরাপত্তায় বড়সড় গলদ। এবার বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে(Karnataka)। স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় যুব দিবসে কর্ণাটকের হুবলিতে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। রাস্তার দুপাশে তখন দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। তখনই হঠাৎ হাতে মালা নিয়ে নিরাপত্তার বলয় ভেঙে ঢুকে পড়েন এক যুবক। তিনি গাড়ির কাছে প্রধানমন্ত্রীর(Prime Minister) গলায় মালা পরানোর চেষ্টা করেন। যদিও তাঁকে আটকে দেন প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ওই যুবকের হাত থেকে মালাটি ছিনিয়ে নেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর জঙ্গি হামলার সম্ভাবনার একের পর এক গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পর নিরাপত্তা ব্যাপক বাড়ানো হয় প্রধানমন্ত্রীর। গত আগস্টে মোদির নিরাপত্তা বলয়ে যোগ দেয় দুটি ‘দেশি কুকুর’। ইতিমধ্যে ‘ক্যানাইন রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার’ থেকে দু’টি কুকুরছানা নিয়ে গিয়েছে ‘স্পেশ্যাল প্রোটেকশান গ্রুপ’। দু’মাস বয়সের কুকুরছানাদের দ্রুত প্রশিক্ষণ শুরু হয়। যা মাস চারেক ধরে চলে। এসপিজি সূত্রে খবর, প্রশিক্ষণের শেষ ধাপ পেরলেই তাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে মোতায়েন করা হবে। তবে কড়া নিরাপত্তার ফাঁক গলে ফের মোদির গলায় মালা দেওয়ার মতো ঘটনায় স্বাভাবিকভাবেই বিস্মিত বিশেষজ্ঞ মহল।

অবশ্য প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির ঘটনা এই প্রথমবার নয়, বছর খানেক আগে পাঞ্জাব (Punjab) সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। উড়ালপুলে ওঠার মুখে বিক্ষোভকারীরা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে পড়েছিল। পঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্র। ঘটনার জল সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। সেই সময় পাঞ্জাবের কংগ্রেস সরকার রাজ্যের পুলিশ প্রধানকে পদ থেকে সরিয়ে দেয়। শীর্ষ আদালতে কেন্দ্র দাবি করে, ‘মোদির নিরাপত্তায় গলদ বিরলতম ঘটনা, লজ্জায় পড়তে পারে দেশ’।

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...