Saturday, April 4, 2026

বোলারদের দাপটে তৃতীয় দিনে ম‍্যাচে ফিরল বাংলা, জয়ের জন‍্য দরকার ১২৪ রান

Date:

Share post:

রঞ্জি ট্রফির এলিট গ্রুপের পর্বের ম‍্যাচে তৃতীয় দিনের শেষে বরোদার বিরুদ্ধে চালকের আসনে বাংলা। সৌজন্যে বাংলার দলে বোলারদের দাপট। মুকেশ কুমার এবং ঈশান পোড়েলদের বোলিং-এর দাপটে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৮ রানে শেষ হয়ে যায় বরোদার ইনিংস। জয়ের জন্য বাংলার সামনে ১৭৭ রানের লক্ষ্য রাখে তারা। সেই রান তাড়া করতে নেমে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান বাংলার। ক্রিজে রয়েছেন সুদীপ ঘরামি। বাংলার জয়ের জন‍্য দরকার ১২৪ রান।

রঞ্জি ট্রফির ম‍্যাচে প্রথম ইনিংসে ২৬৯ রান তুলেছিল বরোদা। সেই রান তারা করতে নেমে ১৯১ রানেই শেষ হয়ে যায় বঙ্গ ব্রিগেডের ইনিংস। অনুষ্টুপ মজুমদার ছাড়া বাংলার আর কোনও ব্যাটারই রান পাননি। ৯০ রান করেন অনুষ্টুপ। ৭৮ রানে পিছিয়ে শেষ করে বাংলা। বৃহস্পতিবার বাংলাকে ম্যাচে ফেরান মুকেশ কুমার- ঈশান পোড়েলরা। তাদের বোলিং-এর দাপটে ৯৮ রানে শেষ হয়ে যায় বরোদা। ৪ উইকেট নেন মুকেশ। ৩ উইকেট নেন ঈশান পোড়েল। একটি উইকেট আকাশ দীপের। রান আউট হন বরোদার দুই ব্যাটার। বরোদার হয়ে প্রত্যুষ কুমার ছাড়া কেউই রান পাননি। তিনি ৬২ রান করেন। বাকি কেউ দু’অঙ্কের রানও করতে পারেননি। বাংলার হয়ে আর একটি উইকেট নেন আকাশদীপ।

বাংলার সামনে ১৭৭ রানের লক্ষ্য রাখে বরোদা। সেই রান তারা করতে নেমে ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ৭ রানে আউট হন অভিষেক দাস। ৯ রান করেন অভিমন‍্যু ইশ্বরন। ৯ রান করেন অনুষ্টুপ। ২৮ রানে অপরাজিত সুদীপ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...