Saturday, April 4, 2026

জোশীমঠের পর কর্ণপ্রয়াগেও এবার ফাটল আতঙ্ক! উদ্বেগে দিন কাটাচ্ছেন বহু মানুষ

Date:

Share post:

জোশীমঠে পর কর্ণপ্রয়াগেও এবার ফাটল আতঙ্ক। উত্তরাখণ্ডের চামোলী জেলা এই প্রান্তে একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যা নিয়ে এলাকাবাসীর মনে উদ্বেগ বেড়েছে । সূত্রের খবর, কর্ণপ্রয়াগের প্রায় ৫০টি বাড়িতে ফাটল লক্ষ্য করা গেছে। এমনকী কোথাও কোথাও ছোটখাটো ধসও নেমেছে।

আরও পড়ুন:জোশীমঠের পর এবার আলিগড়েও ‘ফাটল’ আতঙ্ক, অভিযোগ পেয়েও নীরব প্রশাসন

জানা গেছে, কর্ণপ্রয়াগের এই ঘটনার পর বহুগুণা নগরের বহু পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর সরকারের কাছে সাহায্যও চেয়েছে স্থানীয় পুরসভা। তবে এখনও কর্ণপ্রয়াগের মেইন মাণ্ডি, অর্থাৎ প্রধান বাজার এলাকার ৩০টি পরিবার এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে।


অন্যদিকে, জোশীমঠের ফাটলও ক্রমশ বড় আকার ধারণ করছে। এই আতঙ্কের মধ্যেই একাধিক নির্মাণ ভাঙার কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। সূত্রের খবর, জোশীমঠে এখনও ৭০০-রকাছাকাছি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। এর মধ্যে মাত্র ৮০-৮১টি পরিবারকে অন্যত্র সরানো সম্ভব হয়েছে। কিন্তু বেশিরভাগ পরিবারই এখন বাড়িঘর ছেড়ে ওই কনকনে ঠান্ডার মধ্যে খোলা আকাশের নীচেই রাত কাটাচ্ছেন।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...