Saturday, April 4, 2026

সল্টলেকের বাজারে আগুন! ভস্মীভূত কয়েকটি দোকান

Date:

Share post:

ভোরবেলায় সল্টলেকের অস্থায়ী বাজারে ভয়াবহ আগুন। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। চলছে আগুন নেভানোর কাজ।অগ্নিকাণ্ডের ঘটনায় এক পুরকর্মী আহত হয়েছে বলে খবর।

আরও পড়ুন:Fire Incident: ভাটপাড়া জুটমিলের পাটঘরে বিধ্বংসী আগুন !


দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে সল্টলেকের এফডি ব্লকের অস্থায়ী বাজারের একটি দোকানে। আগুন লাগার পরেই খবর দেওয়া হয় দমকলে। খবর পেতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় ৪টি ইঞ্জিন। কিন্তু হাওয়ার কারণে আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণের কাজে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এই দুর্ঘটনায় ১ জন পুরকর্মী আহত হয়েছেন। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।
খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। আহত পুরকর্মীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...