Monday, April 6, 2026

এবার সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করার নির্দেশ দিলেন বিচারপতি মান্থা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে তাঁর এজলাসের বাইরে বিক্ষোভের জের, আরও কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এজলাসের বাইরে সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করার নির্দেশ দেন বিচারপতি মান্থা। তাঁর নির্দেশের পরই শুরু হয়েছে শনাক্তকরণের কাজ।

অন্যদিকে, এজলাসের বাইরে একাংশের আইনজীবীদের বিক্ষোভের প্রতিবাদে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারস্থ “লইয়ার্স ফর জাস্টিস” নামে আইনজীবীদের একটি সংগঠন। আজ, বৃহস্পতিবার বিকেলে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। সংগঠনের সদস্যদের দাবি, এই ঘটনা আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করেছে। তাঁরাও বিক্ষোভকারীদের শাস্তির দাবি তুলেছেন।

প্রসঙ্গত, গত সোমবার ঘটনার সূত্রপাত। ওইদিন সকাল থেকে কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার এজলাসে গেট আটকে বিক্ষোভে সামিল হন আইনজীবীদের একটি বড় অংশ। বিক্ষোভের জেরে এজলাসে ছেড়ে চলে যান বিচারপতি মান্থা। অনেক মামলার শুনানি আটকে যায়। তাঁর বিরুদ্ধে আদালতের বাইরের দেওয়ালে পোস্টার দেখা যায়। তাতে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি দিয়ে ইংরাজিতে লেখা –”লজ্জা, বিচারব্যবস্থার নামে কলঙ্ক! কেউ আবার প্রশ্ন তুলেছেন – কোথায় আসল বিচার মিলবে?” তাঁর যোধপুর পার্কের বাড়ির বাইরেও কেউ বা কারা পোস্টার সাঁটায়। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি চলে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...