Saturday, April 4, 2026

৩১ জানুয়ারি দু’দিনের বীরভূম সফরে যাবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আর কয়েক মাসের মধ্যেই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েতকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। শীর্ষ নেতৃত্ব জেলায় জেলায় চষে ফেলছেন। তবে গরু পাচার কাণ্ডে দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেল আপাতত হেফাজতে, এই পরিস্থিতিতে বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন:কলকাতায় গঙ্গারতির প্রস্তুতি বিবেকানন্দের জন্মতিথিতেই, ঘোষণা মমতার

সূত্রের খবর, একদিকে যেমন জেলা আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন, তেমন অন্যদিকে রাজনৈতিক কর্মিসভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ জানুয়ারি বোলপুরে তিনি প্রশাসনিক বৈঠক করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পরদিন ১ ফেব্রুয়ারি তিনি কর্মিসভা করবেন। কিন্তু কর্মিসভা কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...