Friday, April 3, 2026

ক্রমাগত প্রাণনা*শের হুমকি পাচ্ছেন! এবার বন্দুকের লাইসেন্স পেলেন নূপুর শর্মা

Date:

Share post:

সর্বভারতীয় বিজেপির (BJP) প্রাক্তন বিতর্কিত মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma) এবার বন্দুকের লাইসেন্স (Gun License) দেওয়া হল। ২০২২ সালের জুন মাসে একটি টিভি বিতর্কের সময় নবী মহম্মদ এবং তাঁর তৃতীয় স্ত্রী আয়েশা সম্পর্কে একটি বিতর্কিত বক্তব্য করেন। যার দরুণ শুধু দেশ নয়, বিদেশও সমালোচনার ঝড় উঠেছিল। দেশের একাধিক থানায় নুপূরের নামে এফআইআর (FIR) দায়ের হয়। মামলা গড়ায় আদালত পর্যন্ত। দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে। চাপে পড়ে নূপুরকে দল থেকে বহিস্কার করে বিজেপি (BJP)।

এবার সেই নূপুর আগ্নেয়াস্ত্র-এর সরকারি লাইসেন্স পেলেন। প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন। নবী মহম্মদ সম্পর্কে তাঁর বিতর্কিত বক্তব্যের পরে শর্মা ক্রমাগত প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। ২৬ মে, ২০২২ সালে একটি টিভি বিতর্ক চলাকালীন, নূপুর শর্মা নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এর ফলে সারা দেশে বিভিন্ন স্থানে হিংসাত্মক বিক্ষোভ দেখা দেয়। এই ঘটনার পরে তাঁর গ্রেফতারের দাবি জানানো হয়। নবীকে নিয়ে তার মন্তব্যের জেরে তার শিরশ্ছেদ করার হুমকিও দেওয়া হয়। যদিও পরে নূপুর তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।

নূপুর শর্মা এটি দেশজুড়ে বিতর্কের সৃষ্টি করে এবং দেশের অনেক রাজ্যে হিংসার ঘটনা ঘটে। এর পাশাপাশি, বেশ কয়েকটি মুসলিম দেশও তার বক্তব্যের তীব্র নিন্দা করে। এরপর বিজেপি তাঁকে দল থেকে সাসপেন্ড (Suspend) করে।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...