Friday, June 26, 2026

ফের বিয়ে করলেন রাখি সাওয়ান্ত ! সোশ্যাল মিডিয়ার ছবি ঘিরে জল্পনা বলিউডে

Date:

Share post:

বিতর্ক আর রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) যেন সমার্থক শব্দ। কিছুদিন পর পরই অভিনেত্রীকে দেখা যায় সংবাদের শিরোনামে। কখনো বিতর্কিত (Controversy) মন্তব্য বা পোশাক কখনো আবার উদ্ভট কার্যকলাপ। তবে বিগ বস (Big Boss)খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) বিয়ের খবরে (Wedding News) এই মুহূর্তে যথেষ্ট চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

বলিউডের বেশ কয়েকটি আইটেম ডান্স (Item Dance) করেছেন রাখি সাওয়ান্ত। বিগ বসের ঘরে পার্টিসিপেন্ট হিসেবেও দেখা গেছে তাঁকে। একাধিক পুরুষের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে । বিয়ের গুঞ্জন নিয়েও ট্রোলড হয়েছেন তিনি। একাধিক সম্পর্কে জড়িয়ে থাকার পর অবশেষে বুধবার প্রকাশ্যে এল রাখি সাওয়ান্তের বিয়ের ছবি। বুধবার সোশ্যাল মিডিয়ায় আদিল খানের (Adil Khan) সঙ্গে নিজের বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করা মাত্রই তা নিমেষে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে খুব সাধারণভাবেই কোর্ট ম্যারেজ (Court marriage) সারছেন অভিনেত্রী। একটি ভিডিয়োতে আবার আদিলের পাশে বসে তাঁকে কলমা পড়তে দেখা গিয়েছে। ২০২৩ সালে এই ছবি ভাইরাল হলেও ছবিতে বিয়ের তারিখ রয়েছে ২০২২ সালের ২৯ জুলাই। বিতর্কিত অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের পর তিনি নাম পরিবর্তন করেছেন। তাঁর নাম এখন রাখি সাওয়ান্ত ফাতিমা। কিন্তু তাঁকে স্ত্রীর পরিচয় দিতে নারাজ আদিল। তাঁর দাবি বিয়ের খবরটি সম্পূর্ণ ভুয়ো। তাহলে কি ফের নতুন বিতর্ক? আদিলের মন্তব্যের পর সেই সম্ভাবনাই উঁকি দিচ্ছে।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...