Friday, June 26, 2026

গ্রুপ-ডি নিয়োগ মামলায় এসএসসি এবং পর্ষদের কাছে চার প্রশ্নের জবাব তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

স্কুলে গ্রুপ-ডি বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে ঠিক কতটা দুর্নীতি হয়েছে। শুক্রবার শুনানিতে তা জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে দশ দিনের মধ্যে চারটি প্রশ্নের জবাব দেওয়ার নির্দেশ দিলেন।

কলকাতা হাই কোর্টে শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই বলে, স্কুল নিয়োগে সীমাহীন দুর্নীতি হয়েছে। ‘সীমাহীন’ দুর্নীতির ব্যাখ্যাও দিয়েছে সিবিআই।তাদের বক্তব্য, গ্ৰুপ-ডি কর্মী নিয়োগে যে ৪৪৮৭ শূন্যপদ ছিল, তার মধ্যে ২৮২৩টি পদেই নিয়োগ করা হয়েছে বেআইনিভাবে। এমনকি, এই ২৮২৩ জনের উত্তরপত্র বা ওএমআরশিটেও কারচুপি করা হয়েছে। সিবিআইয়ের এই অভিযোগ শোনার পরই স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদের কাছে জবাব তলব করেন বিচারপতি।বিচারপতি এসএসসির কাছে জানতে চান ১) গ্ৰুপ-ডি পদে কত শূন্যপদ ছিল? ২) কত সুপারিশপত্র দেওয়া হয়েছে? ৩) কত ওএমআর শিটে কারচুপি করা হয়েছে? এর পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের কাছেও বিচারপতির প্রশ্ন— মধ্যশিক্ষা পর্ষদ কত জনকে নিয়োগপত্র দিয়েছে?

এদিন তিনি নির্দেশ দিয়েছেন, এঁদের নাম, ঠিকানা, বাবার নাম-সহ বিশদ পরিচয় পর্ষদকে জানাতে হবে আদালতে। দুই সরকারি সংস্থাকেই, দশ দিনের মধ্যে এ ব্যাপারে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।আগামী ৩১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...