Monday, April 6, 2026

যাত্রী মনোরঞ্জনে এবার মেট্রোতে বসতে চলেছে টিভি

Date:

Share post:

যাত্রীদের মনোরঞ্জনে এবার বড় উদ্যোগ নিচ্ছে কলকাতা মেট্রো(Kolkata Metro)। মেট্রো যাত্রাকে আর উপভোগ্য করে তুলতে মেট্রোতে বসতে চলেছে এলইডি টিভি। যার ফলে যাত্রীরা যাত্রাপথে সিনেমা থেকে গান, জনপ্রিয় গেম শো, খবর এমনকী গুরুত্বপূর্ণ ঘোষণাও দেখতে পাবেন। এতদিন মেট্রো স্টেশনেই যাত্রীদের মনোরঞ্জনের জন্য ছিল টিভির ব্যবস্থা। এবার মেট্রোর কোচেও মিলতে চলেছে সেই ব্যবস্থা।

শুক্রবার মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, শীঘ্রই মেট্রোর সমস্ত এসি রেকে বসবে এলইডি টিভি। যেখানে খবর থেকে বিনোদন সবই দেখতে পাবেন যাত্রীরা। থাকবে গুরুত্বপূর্ণ ঘোষণাও। এতদিন মেট্রোতে শুধুমাত্র ঘোষণা শুনতে পেতেন যাত্রীরা। এবার টিভির পর্দায় দেখতেও পাবেন ট্রেনের ভিতরে বসে। একদিকে দ্রুত যাত্রা অন্যদিকে বিনামূল্যে মনোরঞ্জন—দুয়ের মিশেল ঘটাতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, প্রত্যেকটি ট্রেনের কোচে দু’টি করে এলইডি বসবে।

মেট্রো সূত্রের খবর, আজই একটি সংস্থার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। এমনকী মেট্রো রেল ভবনে দু’‌পক্ষের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে। এই বিষয়টি সম্পন্ন হয়ে গেলে টিকিট বিক্রি ছাড়াও অতিরিক্ত আয়ের মুখ দেখা সম্ভব হবে বলে মনে করছেন মেট্রো কর্তারা। গোটা বিষয়টি কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ টিভি ইনস্টল হয়ে যাবে। তারপরই চলতি মাসেই সাধারণতন্ত্র দিবসে মেট্রোর যাত্রীরা সফর করার সময় এই পরিষেবা পাবেন। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে পাবেন মেট্রোর ভিতরেও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...