Saturday, April 4, 2026

প্রয়াত আরজেডি নেতা শরদ যাদব, শোকের ছায়া রাজনৈতিক মহলে

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আরজেডি (RJD) নেতা শরদ যাদব (Sharad Yadav)। মৃ*ত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। লোকসভায় সাত বারের সাংসদ (MP) এবং রাজ্যসভায় তিনবারের সাংসদ ছিলেন এই প্রবীণ নেতা। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানান অসুখে ভূুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হওয়ায় তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতে সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৪৭ সালের ১ জুলাই মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ জেলার ববাই গ্রামে জন্ম শরদ যাদবের। বর্ষীয়ান এই নেতার রাজনৈতিক কেরিয়ার ছিল বিহারময়।২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জেডিইউয়ের (JDU) জাতীয় সভাপতি ছিলেন তিনি। দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে।বৃহস্পতিবার টুইটারে শরদ যাদবের প্রয়াণের খবর জানান তাঁর কন্যা সুভাষিণী। শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। টুইটারে তিনি লিখেছেন, “শরদজি-র প্রয়াণে ব্যথিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাংসদ ও মন্ত্রী হিসাবে নিজেকে আলাদা করে রেখেছিলেন। ডা. লোহিয়া আদর্শে ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন তিনি। তাঁর সঙ্গে আলাপচারিতা সর্বদা আমাকে অনুপ্রাণিত করেছে। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানাই।” শরদ যাদবের (Sharad Yadav) প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...