Saturday, April 4, 2026

নজরে পঞ্চায়েত! ফের জেলা সফরে মমতা-অভিষেক, ১৭ জানুয়ারি মেঘালয়ে জনসভা দলনেত্রীর

Date:

Share post:

আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে ত্রিপুরা (Tripura) এবং মেঘালয়ে (Meghalaya) বিধানসভা নির্বাচন (Assembly Election)। দুই রাজ্যের ভোটেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ জানুয়ারি মেঘালয় সফরে যেতে পারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেঘালয়ের তুরায় জনসভা করার কোথা রয়েছে তাঁর। ইতিমধ্যে তৃণমূল ৬০ আসন বিশিষ্ট মেঘালয়ে ৫২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। পাশাপাশি সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর সেই নির্বাচনের কথা মাথায় রেখে আগামী সপ্তাহ থেকেই জেলা সফর শুরু করছেন তৃণমূল নেত্রী।

সূত্রের খবর, আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। ওইদিন অর্থাৎ সোমবার তিনি সোজা চলে যাবেন যাবেন মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে। সেখানে কর্মসূচি রয়েছে মমতার। এরপর সেখান থেকে চলে যাবেন আলিপুরদুয়ারে। ১৭ তারিখ আলিপুরদুয়ার (Alipurduar) থেকে মেঘালয়ে যাওয়ার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। তুরা কেন্দ্রে জনসভায় যোগ দেবেন তিনি। এরপর ১৯ তারিখ ফিরবেন আলিপুরদুয়ারে। সেখান প্রশাসনিক সভা রয়েছে তাঁর।

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জানুয়ারি মাসের শেষেই ডায়মন্ড হারবারে (Diamond Harbour) রিভিউ মিটিং করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আগামী ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) কেশপুর ব্লকের আনন্দপুরে সভা করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রে খবর, ওইদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করতে পারেন বিজেপির (BJP) বেশকয়েকজন শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি ১১ ফেব্রুয়ারি মাথাভাঙা মাঠে জনসভা করবেন অভিষেক।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...