Friday, June 26, 2026

মহিলা ক্রিকেটারের রহস্যময় মৃ*ত্যু, গভীর জঙ্গল থেকে উদ্ধার মৃতদেহ

Date:

Share post:

গভীর জঙ্গল থেকে উদ্ধার হল এক মহিলা ক্রিকেটারের মৃতদেহ। যা নিয়ে রহস্য দানা বাঁধছে। মৃত ক্রিকেটারের নাম রাজশ্রী সোয়েন (২৬)। গত ১১ জানুয়ারি তাঁকে শেষবার দেখা গিয়েছিল।

রাজশ্রী নিখোঁজ হওয়ার পর মঙ্গলাবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তাঁর পরিবারের লোকেরা। তারপর থেকে পুরীর বাসিন্দা এই উঠতি ক্রিকেটারের খোঁজ শুরু করে পুলিশ।

এর আগে আথাগড় এলাকার গুরুদিঝাটিয়া জঙ্গলের বাইরে ওই ক্রিকেটারের স্কুটিটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। গতকাল, শুক্রবার ওই গভীর জঙ্গল থেকেই উদ্ধার হল রাজশ্রী সোয়েনের মৃতদেহ। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে, তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে নিখোঁজ হওয়ার আগে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদ ভুগছিলেন এই উঠতি ক্রিকেটার। তিনি ওড়িশা ক্রিকেট অ্যাসোশিয়েশনের একটি ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে কটক এসেছিলেন। একটি জাতীয় স্তরের টুর্নামেন্টে দলে সুযোগ পাননি। রাজশ্রী সোয়েনকে নিখোঁজ হওয়ার আগে কাঁদতেও দেখেছিলেন তাঁর রুমমেট।

আরও পড়ুন:রাস্তায় পাথর রাখা নিয়ে টোটো চালক ব্যবসায়ীর হাতাহাতি, মৃ*ত এক

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...