Tuesday, April 7, 2026

Purulia : বান্দোয়ানে বাম যুব নেতাকে গু*লি কাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

Date:

Share post:

চাকরি দেবেন বলে টাকা নিয়েছিলেন বাম যুবনেতা। অথচ বারবার তার কাছে চাকরি চাইতে গেলে ফিরিয়ে দিয়েছেন এই অভিযোগে এবার ডি ওআইএফআই (DYFI) নেতার উপর চড়াও দু*ষ্কৃতীরা। দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটলো। দু*ষ্কৃতীরা মা কপালি গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে গ্রামবাসীরা তাদের আটকায় বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনার জেরে উত্তপ্ত জঙ্গলমহল সংলগ্ন এলাকা। আক্রান্ত নেতা কৃষ্ণপদ টুডুকে (Krishnapada Tudu) শনিবার দেখতে যান বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)।

ধৃতরা বলছেন টাকা নিয়েছিলেন ওই যুবনেতা কিন্তু চাকরি দিচ্ছিলেন না । সেই আক্রোশ থেকেই তাঁর ওপর হামলা করা হয়। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনকে গ্রেফতারের পাশাপাশি আ*গ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। এই হামলার পিছনে ঠিক কী কারণ ছিল তা খতিয়ে দেখতে তদন্তে পুলিশ।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...