Saturday, April 4, 2026

মহারাজ, জুতো কার ! কালনা আদালতে জুতো চুরির মামলায় জেরবার বিচারক

Date:

Share post:

সাধের ৩২৫ টাকার কালো জুতো, কবিতাপাঠের আসরে পৌঁছানোর আগে পর্যন্ত কবি মনোরঞ্জন সাহার (Manoranjan Saha) পায়ে ছিল সেই জুতো (Shoe)। কিন্তু অনুষ্ঠান শেষে ফিরতি পথে বেমালুম উধাও তাঁর সদ্য কেন কালো জুতো। সময়কাল ২০১৫ সালের ২৩ অগস্ট, কবিতাপাঠের আসর বসে ছিল পূর্ব বর্ধমানের কালনার (Kalna, East Bardhaman) গোপালবাড়িতে । সেই আসরে উপস্থিত ছিলেন কবি থেকে নেতা প্রত্যেকে। ছিলেন পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান সিদ্ধেশ্বর আচার্যও (Siddheswar Acharya)। কিন্তু রবি ঠাকুরের গবুচন্দ্র না থাকায় জুতোর সমস্যা কবি মনোরঞ্জন সমাধান করতে পারেন নি। ফলে খালি পায়ে বাড়ি ফিরে ছিলেন।পরিচিতদের কাছে আক্ষেপ করেন, আগের দিনই ৩২৫ টাকা দিয়ে জুতোটি কিনেছিলেন। কিন্তু এ কী! দিন চারেক পর হঠাৎ পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান সিদ্ধেশ্বর আচার্যর পায়ে সাধের সেই জুতো দেখতে পেয়ে নিজেকে আর সামলাতে পারেন নি কবি (Poet)। কালনা পুরনো বাসস্ট্যান্ডে তাঁর সঙ্গে এক প্রস্থ তীব্র বাদানুবাদ হয় সিদ্ধেশ্বরের। মনোরঞ্জন অভিযোগ করেন, তাঁর হারিয়ে যাওয়া জুতো দেখেছেন সিদ্ধেশ্বরের পায়ে। কিন্তু সিদ্ধেশ্বর মানতে নারাজ। অতএব কেস গেল কোর্টে (Kalna Court)।

৩২৫ টাকার সাধের কালো জুতো প্রাক্তন পুরপ্রধানের পায়ে দেখার পর সমাজ মাধ্যমের সরব হয়েছিলেন কবি মনোরঞ্জন। লিখেছিলেন, ‘কবির জুতো করল চুরি/হাজার ছুতো দিচ্ছে চোর/পথে ঘাটে চর্চা জোর’। অন্যদিকে অশীতিপর সিদ্ধেশ্বর আচার্যর অভিযোগ, কবিতাপাঠের আসর থেকে ফেরার সময়ে নিজের চটি না পেয়ে, অন্য এক জোড়া জুতো পরে বাড়ি ফিরেছিলেন। এর পরে কালনা থানায় গিয়ে ঘটনার দু’দিন পরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে তাঁকে জুতো চোর অপবাদ দিয়ে গালিগালাজ করেন মনোরঞ্জন। দুজনেই নিজেদের বক্তব্যের প্রেক্ষিতে প্রমাণ দিচ্ছেন। তাই বিপাকে বিচারক। পুলিশ বলছে, সিদ্ধেশ্বরের অভিযোগের ভিত্তিতে যে মামলা হয়েছিল, তার সওয়াল-জবাব শুরু হয়েছে। তাঁর আইনজীবী গৌতম মালিক জানান, জুতো নিয়ে ঘটনার সূত্রপাত হলেও, মামলাটি হয়েছে মানহানির। এই মামলায় দোষী প্রমাণ হলে জরিমানা বা কারাদণ্ড অথবা দু’টিই হতে পারে। অন্যদিকে পিছিয়ে নেই কবির আইনজীবী পিনাকী রায়। জুতো নিয়ে এমন মামলা লড়ার অভিজ্ঞতা তাঁর প্রথম। তবে কেস জিতলে তার কবি মক্কেল যে ক্ষতিপূরণের মামলা করতে পারেন সেই হুশিয়ার দিচ্ছেন তিনি। প্রাক্তন পুরপ্রধানের জামাই-এর আবার একটা জুতোর দোকান আছে। তাই ঠিক কোন সূত্র ধরে এগোনো যাবে তাই নিয়ে রীতিমতো ধোঁয়াশায় গোটা আদালত চত্বর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...