Saturday, April 4, 2026

‘দিদি কাপ’-কে ঘিরে কাঁথির অরবিন্দ স্টেডিয়াম যেন মিনি ইডেন

Date:

Share post:

কাঁথির অরবিন্দ স্টেডিয়াম না কি কলকাতার ইডেন (Eden) উদ্যানের এক ছোট সংস্করণ! রবিবার ‘দিদি কাপ’ ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা দেখে এ কথাই মনে হয়েছে। ক্লাব ইন্দিরার উদ্যোগে জমকালো ফ্লাডলাইটে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে জমজমাট গোটা স্টেডিয়াম (Stadium)। দুর্দান্ত পরিবেশ, উপচে পড়া ভিড়, তার সঙ্গে ঝাঁ চকচকে, হাইটেক ক্রিকেট টুর্নামেন্ট। গোটা রাজ্যের বিভিন্ন জেলার টিমকে নিয়ে আয়োজন করা হয়েছিল ‘দিদি কাপ’-এর।

কী ছিল না এখানে? ক্রিকেটকে জড়িয়ে প্রযুক্তির ছড়াছড়ি। লেজার শো, বিভিন্ন আলোর কারিকুরি, অত্যাধুনিক স্বয়ংক্রিয় স্কোরবোর্ড, বিলবোর্ড-সব মিলিয়ে এক্কেবারে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের স্বাদ চেটেপুটে উপভোগ করলেন কয়েক হাজার দর্শক। ম্যাচের শেষে মাঠের মধ্যেই আয়োজিত হয়েছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র (Madan Mitra), প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি, বিপ্লব রায়চৌধুরী, টুর্নামেন্টের প্রধান আয়োজক সুপ্রকাশ গিরি-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এর আগে জেলার সাতমাইল ঘাটবাজারে গঙ্গাপুজো ও মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। উদ্বোধনের পর মেলা ঘুরে দেখেন তাঁরা।

আরও পড়ুন- Entertainment : অভিনয় ছাড়ছেন সব্যসাচী চক্রবর্তী! জানুন আসল কারণ

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...