Wednesday, June 24, 2026

সন্তোষ ট্রফিতে মহারাষ্ট্রকে ২-১ গোলে হারাল বাংলা

Date:

Share post:

সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার। এদিন গ্রুপের শেষ ম‍্যাচে শক্তিশালী মহারাষ্ট্রকে ২-১ গোলে হারাল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। বাংলার হয়ে দুই গোল সুরজিৎ হাঁসদা এবং দীপক রজক-এর। এই জয়ের ফলে সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের ম‍্যাচে অপরাজেয় বাংলা। যার ফলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে থেকেই সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছে গেল বাংলা।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। যার ফলে ম‍্যাচের ৮ মিনিটের মাথায় গোল করে বাংলাকে এগিয়ে দেন সুরজিৎ হাঁসদা। এরপর ম‍্যাচের ৩৯ মিনিটে ফের গোল করে বাংলাকে ২-০ এগিয়ে দেন দীপক রজক। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-০। ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণে ঝাঁঝ বজায় থাকে বাংলা দলের। তবে পাল্টা আক্রমণ চালায় মহারাষ্ট্র। দ্বিতীয়ার্ধে মহারাষ্ট্র একটি গোল করে ব‍্যবধান কমায়।

ম‍্যাচে এদিন শুরুর আগেই বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে সমর্থন করতে স্থানীয় দর্শক মাঠে ভিড় করেন। ছত্রপতি শাহু স্টেডিয়ামের গ‍্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। সন্তোষ ট্রফির মূলপর্বে সরাসরি পৌঁছতে হলে মহারাষ্ট্রকে জিততেই হত। আর বাংলা ড্র করলেই পৌঁছে যেত মূলপর্বে। তবে ড্র করে নয়, একেবারে ম‍্যাচ জিতেই সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছে গেল বাংলা।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...