Tuesday, March 31, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও দলের খেলায় খুশি জুয়ান

Date:

Share post:

শনিবার মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হারে এটিকে মোহনবাগান। ম‍্যাচ হারলেও ফুটবলারদের খেলায় খুশি এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ঘরের মাঠে আবারও মুম্বই কাঁটায় বিদ্ধ বাগান। লালরিনজুয়ালা ছাঙতের গোলে হারতে হয়েছে মোহনবাগানকে। বারে বারে সেই গোল শোধ করার সুযোগ এলেও কাজের কাজ করতে পারেননি লিস্টন কোলাসোরা। ফলে হেরেই মাঠ ছাড়তে হয় মোহনবাগান ফুটবলারদের। ভাল খেললেও হারতে হয়েছে তাদের। ম‍্যাচ হারের পর চোট আঘাত সমস্যাকেই ম্যাচ হারের জন্য দায়ি করছেন জুয়ান।

তিনি বলেন, “চোট আঘাত সমস্যা এতটাই আমাদের সমস্যায় ফেলেছে যে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচের পর একটা ম্যাচেও আমরা ছয় বিদেশি ফুটবলারকে খেলাতে পারিনি।  আমি খুশি যে ফুটবলাররা নিজেদের খেলা দেখিয়েছে। তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।” কাঁধের চোটে কাবু হুগো বৌমোস ইঞ্জেকশন নিয়ে খেলেছেন বলে জানালেন জুয়ান। ফুটবলারদের এমন আচরণই হারের পরেও তৃপ্ত করছে ফেরান্দোকে।

দল হারলেও এখনও ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রাখছেন জুয়ান। ম্যাচ শেষে তিনি বলেন, “এটা ফুটবল। কখনও হারতে হয়, কখনও ড্র করে সন্তুষ্ট থাকতে হয় তো কখনও দল জেতে। আসল কথাটা হল ভাল খেলা। আমরা ভাল খেলেছি। সুযোগ তৈরি করেছি। হারতে হওয়ায় হতাশ। আমরা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দারুণ খেলেছি।”

বারবার সুযোগ তৈরি করার পরেও হারতে হওয়ায় আবারও প্রশ্ন উঠছে স্ট্রাইকারদের নিয়ে। প্রশ্ন উঠছে বিদেশি স্ট্রাইকার না নেওয়া নিয়ে। তবে নিজের অবস্থানে অনড় জুয়ান। তিনি বলেন, “একটা লোক কোনও সমাধান হতে পারে না। ১১ জনের গোল করার দায় থাকা উচিত। আবারও বলব আমরা সুযোগ তৈরি করেছি। তবে ওদের গোলরক্ষক অসাধারণ।”

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...