Tuesday, June 23, 2026

নেপালের বিমান দুর্ঘটনায় ৫ ভারতীয়-সহ কমপক্ষে ৬৭ জনের মৃ*ত্য, শোকবার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

নেপালের (Nepal) বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। কাঠমাণ্ডু (Katmandu) থেকে পোখরাগামী ওই বিমানে যাত্রী ও ক্রু মেম্বার-সহ ৭২ জন ছিলেন। ৪ জন বিমানের চালক এবং ক্রু সদস্য। বিমান দুর্ঘটনায় অধিকাংশই মৃত্যু হয়েছে বলে সংবাদ সংসার সূত্রে খবর।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি নেপালের ইয়েতি এয়ারলাইন্সের। রবিবার সকাল সকাল ১০টা ৩৩ মিনিট নাগাদ কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি (Flight) ওড়ে। ১১টা নাগাদ পোখরা বিমানবন্দরের পৌঁছানোর আগেই ভেঙে পড়ে বিমানটি।

সৃত্র অনুযায়ী, যাত্রীদের ছ’জন শিশুও ছিল। ৫ ভারতীয়, ৫৩ জন নেপালি-সহ ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। বিদেশিদের মধ্যে ৪ জন রাশিয়ান, ২ কোরিয়ার নাগরিক এবং আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের একজন করে যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিমানটি ভেঙে পড়ার পরই তাতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় ৫ ভারতীয় যাত্রীরই মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। বিমান দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছেন ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টুইটারে তিনি লেখেন, ‘‘নেপালের বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাই।’’

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...