Wednesday, June 24, 2026

শেষ হল গল্প-উপন্যাস-কবিতা-ছড়ায় জমজমাট ‘সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা’

Date:

Share post:

গল্প-উপন্যাস-কবিতা-ছড়া মোড়া ‘সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা’ শেষ হল রবিবার। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত এই মেলা উপলক্ষ্যে গত পাঁচদিন জমজমাট ছিল কলকাতার নন্দন-রবীন্দ্র সদন চত্বর। আকাদেমির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সকলকে মেলায় সামিল হতে অনুরোধ করেছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে মেলা প্রাঙ্গণ ভরিয়ে তুলেছিলেন রাজ্যের লেখক-সম্পাদক-পাঠকরা। প্রায় ৩৫০ লিটল ম্যাগাজিন অংশ নিয়েছিল এবারের মেলায়।

পরিসংখ্যান বলছে, প্রতিটি পত্রিকার টেবিলে বিক্রি হয়েছে ভালোই। সবকিছুকে ছাপিয়ে গিয়েছে শেষদিন। ভিড় উপচে পড়েছিল প্রাঙ্গণে। খুশি সম্পাদকরা। বড়রা এসেছিলেন ছোটদের সঙ্গে নিয়ে। ঘুরেছেন বয়স্করাও। কিনেছেন নিজেদের পছন্দমতো বই, পত্রিকা। গল্প, উপন্যাস, কবিতা, ছড়ার পাশাপাশি প্রবন্ধের বই এবং বিভিন্ন পত্রিকার বিশেষ সংখ্যার চাহিদা ছিল চোখে পড়ার মতো।

২০১২ সাল থেকে এই মেলা আলাদা মাত্রা পেয়েছে। এর পিছনে বিশেষ উদ্যোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। এবছর প্রতিদিন আয়োজিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। প্রায় ৫ শতাধিক কবি-লেখক অংশ নিয়েছেন। কবিতাপাঠ, আলোচনাসভা, গল্পের জন্মকথার মতো অনুষ্ঠানে দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। গানের অনুষ্ঠানগুলি আনন্দ দিয়েছে সবাইকে। সবমিলিয়ে রাজ্য সরকারের আয়োজনে খুশি বাংলার সাহিত্য ও সংস্কৃতি মহল।

আরও পড়ুন- রেকর্ড জনসমাগম, কুম্ভের আকার নিল এবারের গঙ্গাসাগর মেলা

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...