Wednesday, June 24, 2026

যাত্রী সহ নেপালের আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান! একাধিক মৃ*ত্যুর আশঙ্কা

Date:

Share post:

নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা!রবিবার অবতরণের সময় ইয়েতি এয়ারলাইন্সের 9N ANC ATR72 বিমানটি ভেঙে পড়ে।উড়ানে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। এছাড়াও ছিলেন আরও চারজন ক্রু সদস্য। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটে ছিলেন ক্যাপ্টেন কমল কেসি। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন:ভেঙে পড়ল যোশীমঠের মন্দির ! আতঙ্ক বাড়ছে স্থানিয়দের মনে

জানা গেছে, বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল। দুর্ঘটনার পর বিমানবন্দরের আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে। তাঁরা উদ্ধার কাজে শুরু করেছে বলে নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।ইতিমধ্যেই ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


রানওয়েতে ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত উড়ানের কাছে ছুটে যায় বিমানবন্দরের দমকল বাহিনী।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হয়েছিল। গত ৩০ বছরে অন্তত ৩০টি বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে হিমালয়ের কোলের এই রাজ্য। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

 

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...