Wednesday, June 24, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে স্বস্তিতে ভারতীয় দল, ফিরছেন জাদেজা : সূত্র

Date:

Share post:

ফেব্রুয়ারি মাস থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া মহারণ। ঘরের মাঠে চারটি টেস্ট এবং তিনটি একদিনের ম‍্যাচের সিরিজ খেলবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে তার আগে স্বস্তির খবর ভারতীয় দলে। মাঠে ফিরছেন রবীন্দ্র জাদেজা। জানা যাচ্ছে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিলনাড়ুর মুখোমুখি হবে সৌরাষ্ট্র। ২৪ জানুয়ারি থেকে শুরু হবে সেই ম‍্যাচ। আর সেই ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে খেলার কথা জাদেজার। আর সেই ম‍্যাচেই দেখে নেওয়া হবে অজিদের বিরুদ্ধে টেস্ট জাদেজা খেলতে পারবেন কিনা।

গত এশিয়া কাপে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন জাদেজা। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস বাড়ানোর ট্রেনিং করছেন জাড্ডু। সঙ্গে চলছে ক্রিকেট অনুশীলনও। সপ্তাহ খানেক আগে থেকে ব্যাটিং এবং বোলিং অনুশীলন শুরু করেছেন তিনি। রঞ্জি ট্রফি খেলার আগে জাদেজাকে ফিটনেস টেস্ট দিতে হবে। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই তাঁকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে হবে। আর সেই কারণে রঞ্জিতে নামছেন জাড্ডু।

জাদেজাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের ১৭ জনের দলে রেখেছেন জাতীয় নির্বাচকরা। যদিও তাঁর দলে থাকা নির্ভর করবে ফিটনেসের উপর। নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। তার আগে রঞ্জি ম্যাচে দেখে নেওয়া হবে জাদেজা চোট সারিয়ে পাঁচ দিনের ম্যাচ খেলার মতন তৈরি কিনা।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...