Saturday, June 27, 2026

ফের শিয়ালদহে পুরনো বাড়ি ভেঙে বিপত্তি!   

Date:

Share post:

শিয়ালদহে (Sealdah) পূরবী সিনেমা হলের কাছে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ বাড়ির সিঁড়ির অংশ ভেঙে পড়ায় আটকে পড়েন এক বালক সহ ৪ বাসিন্দা। তবে পরে দমকল কর্মীরা (Fire Brigade Workers) ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার (Rescue) করে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে দমকল ও পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

সোমবার দুপুরে শিয়ালদহের ওই বাড়ির ৩ তলার বাসিন্দা এক বালক সিঁড়ি দিয়ে নামছিল। কিন্তু আচমকাই সিঁড়ির (Stairs) এক অংশ ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচে সে। এরপর আতঙ্কে কান্নাকাটি শুরু করে বালক। এরপরই পরিবারের সদস্যদের বিষয়টি নজরে আসে এবং তাঁরা ফোন করে স্থানীয় বাসিন্দাদের পুরো বিষয়টি জানান।

এরপরই স্থানীয়রা পুলিশ এবং দমকলকে ফোন করে খবর দেন। পরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দ্রুততার সঙ্গে আটকে পড়া বালক ও কয়েকজনকে উদ্ধার করে। পাশাপাশি এদিন ওই বাড়িতে থাকা সারমেয়দেরও নিরাপদে বাইরে বের করে আনা হয় বলে জানা গিয়েছে।

 

 

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...