Wednesday, June 24, 2026

কলকাতা বইমেলার উদ্বোধনের সময়ে বদল, জেনে নিন দিনক্ষণ

Date:

Share post:

৪৬তম কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী ৩০ জানুয়ারি। তবে, উদ্বোধনের সময়ে পরিবর্তন করা হল। বিকেল সাড়ে চারটের পরিবর্তে এবার দুপুর ২টার সময় বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দুপুরে সল্টলেকে মেলা প্রাঙ্গণ পরিদর্শনের পরে একথা জানান মেলার আয়োজক পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় (Tridib Chatterjee)। সঙ্গে ছিলেন গিল্ড-এর সভাপতি সুধাংশুশেখর দে (Sudhanshu shekhar De), বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা (Gourav)-সহ বিধাননগর পুলিশ আধিকারিকরা, পূর্ত দফতর ও বিধাননগর কর্পোরেশনের প্রতিনিধিরা।

কলকাতা বইমেলার এবারের থিম কান্ট্রি ‘স্পেন’। বইমেলা ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে।
• ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি থাকছে ওয়াচ টাওয়ার।
• এবার মেলার বাইরে খাবার গরম করা এবং রান্নার ব্যবস্থা করা হয়েছে।
• মোট ছোট বড় মিলে ৯০০স্টল দেওয়া হবে বইমেলায়। একাধিক গাড়ি পার্কিং ব্যবস্থা থাকছে।

কলকাতা বইমেলা প্রাঙ্গণের পাশাপাশি চারপাশের উদ্যান এবং জলাশয় আলো দিয়ে বিশেষভাবে সাজানো হবে। মেলা প্রাঙ্গনে একাধিক বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হচ্ছে। আগামী বছর থেকে সল্টলেকে কলকাতা বইমেলা প্রাঙ্গণে পথচারীদের রাস্তা পারাপারের জন্য সাবওয়ে ব্যবস্থা চালু হবে।

আরও পড়ুন- বিবাহ বিচ্ছেদ মামলায় সৌমিত্র-সুজাতা আদালতে স্বশরীরে হাজির থেকে কী বললেন?

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...